Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই। শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের কোনো সভা, সমাবেশ বা মিছিল করার অধিকার নেই এবং দলীয় কার্যালয় খুলে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনারও সুযোগ নেই। স্থানীয় সরকার নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কি না—এ প্রশ্নে তিনি বিব্রত বোধ করার কথা জানান। তাঁর ভাষ্য, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হওয়ায় আওয়ামী লীগ নিয়ে এ মুহূর্তে প্রশ্ন করা ঠিক বা উচিত নয়।

মীর শাহে আলম বলেন, নির্বাচনে যে কেউ অংশগ্রহণ করতে পারে। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নির্বাচনে অংশ নেওয়া বা কোনো রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার অধিকার নেই। তারা তা করলে আইনের আওতায় আনা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলে তিনি জানান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।