Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান অনিবার্য পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, তিনি তেহরানকে আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করার চেষ্টা করছেন না এবং ওয়াশিংটন ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইছে—এমন সংবাদও তিনি নাকচ করেছেন।

এবিসির সংবাদকে ভুয়া আখ্যা দিয়ে ট্রাম্প লিখেছেন, ইরানকে আলোচনায় আনতে বাধ্য করার কোনো চেষ্টা তিনি করছেন না। ইরান মূল্যহীন কোনো চুক্তিতে স্বাক্ষর করলে তাতেও তাঁর কিছু যায় আসে না বলে তিনি মন্তব্য করেন।

ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং ইরানের অর্থনীতি সম্পূর্ণ পতনের মুখে। এই অবস্থান তাঁর কাছে বেশি ভালো লাগছে বলেও তিনি জানান। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, ইরানের জনগণ কবে জেগে উঠে প্রতিরোধ করবে। প্রতিবেদনে আল জাজিরা ও জিও নিউজকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।