Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছেন এবং এর পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল কিনবেন। সোমবার রাতে ভারতীয় পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক কমানোর ঘোষণা দেওয়ার পর ট্রাম্প এই দাবি করেন। মোদির সঙ্গে ফোনালাপের পর তিনি জানান, নতুন চুক্তির আওতায় ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামানো হবে এবং ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ক্ষেত্রে শুল্ক ও নন-ট্যারিফ বাধা শূন্যে নামিয়ে আনবে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে জানান, আলোচনায় বাণিজ্যের পাশাপাশি রাশিয়া–ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা হয়েছে। তিনি বলেন, এই চুক্তির ফলে রুশ তেল কেনার কারণে ভারতের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক জরিমানা তুলে নেওয়া হবে। চুক্তির অংশ হিসেবে ভারত ৫০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের মার্কিন পণ্য কিনবে, যার মধ্যে থাকবে জ্বালানি, প্রযুক্তি, কৃষিপণ্য ও কয়লা। ট্রাম্পের মতে, এই সমঝোতা বৈশ্বিক স্থিতিশীলতাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

মোদি এক্সে দেওয়া বার্তায় চুক্তি নিয়ে সন্তোষ প্রকাশ করে ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং বলেন, বিশ্বের দুটি বৃহৎ গণতন্ত্র একসঙ্গে কাজ করলে সাধারণ মানুষ উপকৃত হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।