Web Analytics

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সব ধরনের আপডেট জনগণের কাছে পৌঁছে দিতে 'PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয় (https://www.facebook.com/bdpmoffice)’ নামে একটি অফিসিয়াল ফেসবুক পেজ চালু করা হয়েছে। বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নতুন সরকারের প্রথম কার্যদিবসে পেজটি উদ্বোধন করা হয়। পেজটির ডিসপ্লে পিকচারে রাখা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি।

প্রতিবেদন অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকেলে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হয়। একই দিন রাতে গেজেট জারি করে অন্তর্বর্তী সরকার ভেঙে দেওয়া হয়। পরদিন সকাল ১০টার দিকে ‘Chief Advisor GOB’ পেজ থেকে একটি পোস্টে জানানো হয় যে, পেজটির সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে।

নতুন এই ফেসবুক পেজের মাধ্যমে সরকার জনগণের কাছে সরাসরি তথ্য ও আপডেট পৌঁছে দেওয়ার একটি অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।