প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকালে গত ২৮ অক্টোবর টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন ঘিরে ওঠা চাঁদাবাজির অভিযোগকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলেছে জাপান বিএনপি। ঢাকার একটি জাতীয় দৈনিক ৬ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে প্রবাসী ব্যবসায়ী ও নেতাকর্মীদের কাছ থেকে অর্থ আদায়, প্রবেশপত্র না দেওয়া এবং পরিবারের সদস্যদের অংশগ্রহণ নিয়ে অভিযোগ তোলে।
জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা বলেন, নেতাকর্মী ও দলের সমমনা ব্যবসায়ীরা স্বেচ্ছায় অনুষ্ঠানে সহযোগিতা করেছেন এবং কারও কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় বা চাঁদাবাজি হয়নি। সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি বলেন, এটি শুধু বিএনপির দলীয় কর্মসূচি নয়; পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে প্রধানমন্ত্রীর উন্মুক্ত মতবিনিময়ের আয়োজন ছিল।
প্রধান পৃষ্ঠপোষক মো. শহীদুল ইসলাম নান্নু অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টের ভিত্তিতে যথাযথ যাচাই ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য ছাড়া সংবাদটি প্রকাশ করা হয়েছে। ১ নম্বর সহসভাপতি ড. মাসুম জাকিরও অভিযোগ প্রত্যাখ্যান করে দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম রক্ষায় দায়িত্বশীল থাকার আহ্বান জানান। নির্বাহী কমিটির অন্য সদস্যরাও প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।