Web Analytics

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা করেছে। ২১ মে ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছাড়বে। সর্বশেষ ট্রেন উত্তরা উত্তর থেকে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে।

ছুটির দিনগুলোতে যাত্রীচাপ অনুযায়ী ট্রেন চলবে ১২ থেকে ২০ মিনিট অন্তর, প্রতিদিন আনুমানিক ১৪০টি ট্রিপ পরিচালিত হবে এবং ৭টি ট্রেন সেট ব্যবহৃত হবে। সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত টিকিট বিক্রি ও টপ-আপ সুবিধা থাকবে, তবে শুক্রবার বিকেল থেকে এই সেবা শুরু হবে। রাত ৯টা ২০ মিনিটের পর টিকিট কাউন্টার বন্ধ থাকবে, তবে নির্ধারিত সময়ে নতুন র‍্যাপিড পাস কেনা যাবে।

প্রতি বছরের মতো এবারও ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।