Web Analytics

ফেনীতে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে বেসরকারি কোম্পানির এরিয়া ম্যানেজার আহমেদুর রহমান আকাশের (৩০) মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টার দিকে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টারের ডাক্তার ডানহাম গলির রেনু কলোনির ‘মায়ের দোয়া শান্তি মহল’ ভবনে ঘটনাটি ঘটে। তিনি ভবনটির ছয়তলার একটি ভাড়া বাসায় একাই থাকতেন।

আকাশ চট্টগ্রামের মিরসরাই উপজেলার আজমনগর গ্রামের আনোয়ারুল ইসলাম বাহারের ছেলে। তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা চট্টগ্রামে নিজেদের বাসায় থাকেন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, তিনি সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের বাসা থেকে ফেনীর উদ্দেশে বের হন। তবে বিকেল থেকে পরিবারের সদস্যরা বারবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

নিহতের খালু বাহা উদ্দিন মোরশেদ ঘটনাটিকে রহস্যজনক উল্লেখ করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক সিসিটিভি ফুটেজে আকাশকে একাই বাসার দরজায় তালা দিয়ে ছাদের দিকে উঠতে দেখা গেছে। তিনি কী কারণে নিচে পড়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।