Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই জনসভা অনুষ্ঠিত হবে। রোববার দুপুরে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির আবুজার গিফারী এ তথ্য জানান।

তিনি বলেন, দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এই জনসভা আয়োজন করা হচ্ছে। জনসভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনব্যবস্থা, গণতন্ত্র, সুশাসন ও জনদাবি নিয়ে বক্তব্য রাখবেন জামায়াত আমির। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। সংবাদ সম্মেলনে জেলার তিনটি সংসদীয় আসনের জামায়াত প্রার্থীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্নে সহযোগিতা করা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!