Web Analytics

কক্সবাজারের মহেশখালীতে সামিট গ্রুপের ভাসমান এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণের কারণে ৩৬ ঘণ্টা আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) সোমবারের বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত এই সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে চট্টগ্রামে পাইপলাইনের গ্যাসের চাপ কমতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

কেজিডিসিএল জানিয়েছে, সরবরাহ বন্ধ থাকায় মোট এলএনজি সরবরাহ কমে যাবে। ফলে কর্ণফুলী গ্যাসের আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহক স্বল্পচাপজনিত গ্যাস সমস্যায় পড়তে পারেন। সামিটের টার্মিনালটির দৈনিক গ্যাস সরবরাহ সক্ষমতা ৫০০ মিলিয়ন ঘনফুট।

চট্টগ্রামে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৫০ মিলিয়ন ঘনফুট, বিপরীতে সরবরাহ পাওয়া যায় ২৪৬ মিলিয়ন ঘনফুট বা তার কম। মহেশখালীর এক্সিলারেট এনার্জি ও সামিট এলএনজি নামে দুটি ভাসমান টার্মিনাল থেকে জাতীয় গ্রিডের মাধ্যমে চট্টগ্রামে গ্যাস যায়। দুটি টার্মিনাল মিলিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন সর্বোচ্চ ১,১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব। গত বছরের ডিসেম্বরেও সামিট টার্মিনালে একই ধরনের রক্ষণাবেক্ষণ হয়েছিল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।