Web Analytics

রাজধানীর বাংলামোটরে হাতিরঝিল থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে সোহাগ নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে মারধর ও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে। মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, চাঁদাবাজিকে কেন্দ্র করে সাইমন ও সোহাগের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাইমন ও তাঁর সঙ্গীরা সোহাগকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। মারধরের পর এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে সাইমন দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত চলে যান বলে তারা জানায়।

ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা সাইমনের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে। খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে ঘটনা ঘটে এবং গুলি ছোড়ার পর সাইমন পালিয়ে যান। এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।