Web Analytics

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতা মোশাররফ হোসেন শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। রোববার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক মাহবুবে এলাহি সানি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এবং অবস্থার অবনতি হলে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবার জানিয়েছে, রোববার বাদ আছর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মোশাররফ হোসেন ছিলেন মহান মুক্তিযুদ্ধের সাহসী সংগঠক ও জয় বাংলা বাহিনীর (বিএলএফ) নোয়াখালী ও হাতিয়া জোনাল কমান্ডার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের ভিপি ছিলেন এবং পরবর্তীতে জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখেন এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।