Web Analytics

ইসরাইলের সামরিক বাহিনী ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে ইসরাইলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে জানানো হয়েছে। সাংবাদিক ডোরন কাদোশ জানিয়েছেন, সেনাবাহিনী ব্যাপক আকারে রিজার্ভ সেনা সমাবেশের পরিকল্পনা করছে এবং কয়েকটি রিজার্ভ ব্যাটালিয়নকে তলব করা হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তুতির লক্ষ্য সীমান্ত প্রতিরক্ষা জোরদার করা।

কাদোশ টেলিগ্রামে এক পোস্টে আরও জানান, সামরিক বাহিনী বিশেষ করে অবরুদ্ধ পশ্চিম তীর ও জর্ডান সীমান্তে তাদের উপস্থিতি বাড়াবে। তিনি উল্লেখ করেন, আজ সকাল থেকে ইসরাইলি হোম ফ্রন্ট কমান্ডও বড় পরিসরে রিজার্ভ সেনা সমাবেশ শুরু করেছে।

আলজাজিরা সূত্রে প্রকাশিত এই তথ্য ইঙ্গিত দেয় যে ইসরাইল সম্ভাব্য ইরান সংঘাতের আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে, যদিও সরকারের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।