Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নতুন বাজেটে সকল খাতে বরাদ্দ বাড়ানোর চেষ্টা করা হয়েছে এবং এতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, তথ্য, শিক্ষা, মৎস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীরা এবং মন্ত্রিপরিষদ সচিবও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার উপস্থাপিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে সরকারের আয়-ব্যয়ের পাশাপাশি অর্থনীতিকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনা, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের ভিত্তি তৈরির রূপরেখা তুলে ধরা হয়।

অর্থমন্ত্রী জানান, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।