Web Analytics

ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিস জারি করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তা। জেলার সিভিল জজ মো. সুমন হোসেন স্বাক্ষরিত নোটিসে বলা হয়েছে, আগামী ২৯ জানুয়ারির মধ্যে তিনি সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে জবাব দিতে পারবেন।

নোটিসে উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ফজলুল করিমের পক্ষে মো. নুর ইসলাম অভিযোগ করেছেন যে, ২৫ জানুয়ারি সন্ধ্যায় জামায়াতের কর্মীরা অফিসে যাওয়ার সময় বিএনপি প্রার্থীর সমর্থকেরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা ও ভয়-ভীতি প্রদর্শন করেন। এটি ত্রয়োদশ সংসদ নির্বাচনের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।

নোটিসে আরও বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে না, তা ব্যাখ্যা দিতে হবে। এটি জেলার প্রথম কোনো প্রার্থীর বিরুদ্ধে জারি করা কারণ দর্শানোর নোটিস।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।