Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান ভেনেজুয়েলা নয় এবং দেশটি কখনোই যুক্তরাষ্ট্রের হুমকিকে ভয় পায় না। তুরস্কের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইল ভেবেছিল স্বল্প সময়ের হামলায় ইরানকে দুর্বল করা সম্ভব হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। আরাগচি অভিযোগ করেন, ইরানের ভেতর থেকে তথ্য ফাঁস হওয়ার কারণেই ইসরাইলি হামলা চালানো সম্ভব হয়েছে এবং নিরাপত্তাজনিত দুর্বলতা এখনো পুরোপুরি দূর করা যায়নি।

তিনি আরও জানান, ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানতেন যে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি প্রতিদিন সকালে তার কার্যালয়ে উপস্থিত থাকেন। আরাগচি বলেন, সর্বোচ্চ নেতার ওপর হামলা হলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পরিকল্পনাও আগে থেকেই প্রস্তুত ছিল। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক যুদ্ধবিরতি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন নিয়েই করা হয়েছে।

আরাগচির মতে, কূটনৈতিক প্রচেষ্টা যাচাই করতেই ইরান আলোচনায় অংশ নিয়েছিল এবং পুনরায় আলোচনা শুরু করা হবে কি না, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।