Web Analytics

ওমানের উপকূলীয় সমুদ্রে ক্ষতিগ্রস্ত একটি তেলবাহী ট্যাংকার থেকে প্রায় ৩৯০ বর্গকিলোমিটার এলাকায় তেল ছড়িয়ে পড়েছে। ওমান সরকার জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা ক্যারোলিন বেজেঙ্গি নামের জাহাজটি রাশিয়ার অপরিশোধিত তেল বহন করছিল। ১০ আগস্ট প্রকাশিত তথ্য অনুযায়ী, কর্তৃপক্ষ ছড়িয়ে পড়া তেল নিয়ন্ত্রণে কাজ করছে।

ওমানের পরিবেশ কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ধোফার গভর্নরেটের হালানিয়াত দ্বীপপুঞ্জের কাছে ওমানের জলসীমায় তেল ছড়িয়েছে। তেলের স্তরটি দ্বীপপুঞ্জের উত্তর-পূর্ব দিকে মূল ভূখণ্ডের দিকে বিস্তৃত হয়েছে। উপকূলের সবচেয়ে কাছের অংশটি তীর থেকে আনুমানিক সাত কিলোমিটার দূরে অবস্থান করছে।

দুটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায়, ৮ জুন দক্ষিণ ইয়েমেনের মুকাল্লা বন্দরের কাছে জাহাজটির ক্রুরা প্রথম সমস্যার কথা জানান। প্রাথমিক মূল্যায়নে জাহাজটির ভেতরে বিস্ফোরণের ধারণা করা হয়েছিল, তবে ক্ষতির কারণ এখনো স্পষ্ট নয় এবং ওমান কর্তৃপক্ষ ব্যাখ্যা দেয়নি। জাহাজটি ১১ জুন ইয়েমেন উপকূলের কাছে সর্বশেষ পাবলিক এআইএস ট্র্যাকিং সিস্টেমে সংকেত পাঠায়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।