Web Analytics

চীন ও পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানকে অবিলম্বে সংঘাত বন্ধ করে সংলাপে ফেরার আহ্বান জানিয়েছে। তারা সতর্ক করেছে যে, নতুন করে শুরু হওয়া সংঘর্ষ ইসলামাবাদ সমঝোতা স্মারকের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠকে এই অবস্থান নেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয় দেশ বর্তমান পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে এবং সব পক্ষকে শত্রুতা বন্ধ, উত্তেজনা প্রশমন, বাহ্যিক হস্তক্ষেপ পরিহার ও আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকটি কঠোর পরিশ্রমের ফল এবং পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা অপরিহার্য। চীন পাকিস্তানের শান্তি প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখবে।

এই আহ্বানের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা হয়েছে। হরমুজ প্রণালিতে চলাচল সীমিত হওয়ায় উত্তেজনা আরও বেড়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।