Web Analytics

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বৃহস্পতিবার রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক এ বি এম আবদুল্লাহগ আল সাকিব সুষ্ঠু তদন্ত ও ঘটনার মূল ষড়যন্ত্র উদ্ঘাটনের জন্য সাত দিনের পুলিশ রিমান্ড চেয়েছিলেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী মোরশেদুল ইসলাম শাহীন দাবি করেন, রাকিবুলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। তিনি রিমান্ড আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান এবং আইনি প্রক্রিয়া অনুসরণ না করে মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন।

গত ১৭ সেপ্টেম্বর রাকিবুলকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয় এবং পুলিশ তদন্ত শুরু করে। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই রেকর্ডে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমালোচনা এবং পুলিশ পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগের কথা শোনা যায়। কমিটি জিজ্ঞাসাবাদের পর ডিএমপি কমিশনারের কাছে প্রতিবেদন জমা দিলে তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।