Web Analytics

মালয়েশিয়া সরকার ৯৮ দিনের মাতৃত্বকালীন ছুটি শেষে অতিরিক্ত ছুটি নেওয়া কর্মজীবী মায়েদের জন্য নতুন আর্থিক সহায়তা চালুর ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ২০২৬ সালের ১ মে জাতীয় শ্রমিক দিবসের অনুষ্ঠানে এ প্রস্তাব জানান। প্রস্তাবিত পোস্ট-ম্যাটারনিটি লিভ অ্যালাউন্সের আওতায় সন্তান জন্মের পর অতিরিক্ত সর্বোচ্চ ৩০ দিনের ছুটির জন্য বিমাভুক্ত নারী কর্মীরা সহায়তা পাবেন। এতে ১ লাখ ৩২ হাজারের বেশি নারী কর্মী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

কর্মসংস্থান বিমা ব্যবস্থা আইন ২০১৭ সংশোধনের মাধ্যমে এই ভাতা চালুর পরিকল্পনা রয়েছে। যোগ্য নারীরা তাদের অনুমিত মাসিক বেতনের ৮০ শতাংশ হারে এককালীন অর্থ পাবেন। মালয়েশিয়ার কর্মসংস্থান আইন ১৯৫৫ অনুযায়ী, নারী কর্মীরা সন্তান জন্মের পর টানা ৯৮ দিনের মাতৃত্বকালীন ছুটির অধিকারী; এর মধ্যে সাপ্তাহিক ও সরকারি ছুটিও অন্তর্ভুক্ত।

আনোয়ার ইব্রাহিম বলেন, সন্তান জন্মের পর বাড়তি দায়িত্ব ও চাপের কারণে অনেক নারী চাকরি ছাড়তে বাধ্য হন। সরকারের লক্ষ্য আর্থিক চাপ কমিয়ে তাঁদের কর্মজীবনে ধরে রাখা। সরকার জানায়, ২৫ থেকে ২৯ বছর বয়সী নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণ ৭৮ দশমিক ৯ শতাংশ হলেও ৩৫ থেকে ৩৯ বছর বয়সীদের ক্ষেত্রে তা ৬৮ দশমিক ৬ শতাংশে নেমে আসে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।