Web Analytics

পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনের আগে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি কোচবিহারের এক নির্বাচনি সভায় ঘোষণা দেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করা হবে। তবে অন্যান্য মাংস খাওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। তার এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, ‘নিরামিষাশী’ দলের তকমা পাওয়া বিজেপি ক্ষমতায় এলে বাঙালির খাদ্য সংস্কৃতিতে হস্তক্ষেপ হতে পারে। হিমন্ত শর্মা পাল্টা দাবি করেন, তৃণমূল বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলেন, আসামে বিজেপি বহু বছর ধরে ক্ষমতায় থাকলেও সাধারণভাবে মাছ-মাংস খাওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে হিন্দু ধর্মীয় বিশ্বাসে গরুকে পবিত্র মনে করা হয়, তাই বাংলায় ক্ষমতায় এলে গরুর মাংস খাওয়া ও গরু পাচার বন্ধ করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্যে ধর্মীয় অনুভূতিকে সামনে এনে বাঙালির আমিষভোজী সংস্কৃতিকে সরাসরি আঘাত না করার কৌশল দেখা যাচ্ছে। ফলে খাদ্যাভ্যাসও নির্বাচনের গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।