Web Analytics

ইরানের সামরিক বাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা এখনো সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি বজায় রেখেছে এবং প্রস্তুতিতে কোনো পরিবর্তন আনা হয়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা সত্ত্বেও বাহিনী সম্পূর্ণ সতর্ক রয়েছে বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কোনো লঙ্ঘন হলে দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সেনাবাহিনী প্রস্তুত থাকবে। এতে আরও বলা হয়, বাহিনী তাদের সক্ষমতা বাড়ানো অব্যাহত রাখবে এবং সর্বাধিনায়কের আদেশের জন্য সজাগ রয়েছে।

বিবৃতিতে ইরানি জনগণের অটল প্রতিরোধ ও সশস্ত্র বাহিনীর আত্মত্যাগের কথা উল্লেখ করে বলা হয়, এসব কারণেই শত্রুরা ইরানকে সম্মান করতে এবং যুদ্ধবিরতি ও সমঝোতার পথে আসতে বাধ্য হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।