Web Analytics

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আগামী পাঁচ বছরে দেশে ও বিদেশে অন্তত ৩ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে পিএইচডি ডিগ্রি অর্জনে সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। বুধবার সন্ধ্যায় সাভারের ব্র্যাক সিডিএমে হিট প্রকল্প ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ পরিকল্পনা জানান।

একই সময়ে হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন বা হিট প্রকল্পের আওতায় গবেষণায় ১ হাজার ২০০ কোটি টাকা অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণা প্রস্তাব জমা দিতে পারবেন। প্রস্তাবের গুণগত মান, উদ্ভাবনী চিন্তা এবং দেশের বাস্তব সমস্যা সমাধানে সম্ভাব্য অবদানের ভিত্তিতে নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে উপপ্রকল্প নির্বাচন করা হবে।

ইউজিসি জানিয়েছে, চলতি বছর পিএইচডি ফেলোশিপের সংখ্যা ৪০ শতাংশ বাড়ানো হয়েছে এবং আগামী বছর তা ৫০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। হিট প্রকল্পে প্রভাষক থেকে অধ্যাপক পর্যন্ত ৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও আছে। গাজীপুরে উচ্চশিক্ষা প্রশিক্ষণ একাডেমি এবং ঢাকার বাইরে আরেকটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।