Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশকে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন, যখন ইরানে মার্কিন-ইসরাইলি যৌথ হামলা ১৫তম দিনে পড়েছে। ইরান পাল্টা জবাব হিসেবে প্রণালীতে মার্কিন জাহাজের ওপর কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এক মার্কিন জাহাজে হামলার খবর পাওয়া গেছে। ইরান তুরস্ক ও ভারতের জাহাজ চলাচলের অনুমতি দিলেও অন্যদের জন্য পথ প্রায় বন্ধ করে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই আহ্বানে সাড়া পাওয়া কঠিন হবে।

আলজাজিরার প্রতিবেদনে দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি বলেন, হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানো অত্যন্ত কঠিন ও বিপজ্জনক। তার মতে, যুদ্ধজাহাজগুলো ধীরগতির হওয়ায় সহজেই লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ইরানের শাহেদ ড্রোনের পাল্লা প্রায় ২,৫০০ কিলোমিটার হওয়ায় দেশটি সহজেই এসব জাহাজে হামলা চালাতে সক্ষম।

এলমাসরি আরও জানান, পরিস্থিতি এতটাই ঝুঁকিপূর্ণ যে অনেক বীমা কোম্পানি এখন জাহাজ বা নাবিকদের জন্য বীমা দিতে অনিচ্ছুক হয়ে পড়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।