Web Analytics

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, সরকার বিরোধীদলীয় নেতাকে প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে। মঙ্গলবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সোমবার ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা, জামায়াতের আমির ও সেক্রেটারি জেনারেলকে আমন্ত্রণ জানানো হলেও অনুষ্ঠানসূচিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নাম ছিল না।

পরওয়ার বলেন, রুলস অব প্রেসিডেন্ট অনুযায়ী পূর্ণ মন্ত্রী পদমর্যাদার বিরোধীদলীয় নেতার নাম বাদ দেওয়ার মাধ্যমে বিরোধীদলকে ছোট করা হয়েছে। আমিরের অনুষ্ঠানে না যাওয়ার বিষয়ে উত্থাপিত অভিযোগও তিনি প্রত্যাখ্যান করেন। প্রধানমন্ত্রীর জামায়াতকে জুলাইবিরোধী আখ্যা দেওয়ার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, জামায়াত ও ১১ দলীয় জোট জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে আন্দোলন করছে।

তিনি সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ, জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার না করা এবং বিরোধীদের ওপর দায় চাপানোর অভিযোগ তোলেন। রাজশাহীতে ওয়াজ মাহফিল করতে না দেওয়া, আলিম-ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটি ভেঙে দেওয়ার প্রজ্ঞাপন এবং বিরোধীদলীয় এমপিদের বরাদ্দ না দেওয়ারও প্রতিবাদ জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নে তিনি সৌদি আরবে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকরে সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।