Web Analytics

মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে এই বৈঠক হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টেলিগ্রাম চ্যানেলে বৈঠকের তথ্য জানানো হলেও আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ইরানের অর্থনীতি ‘শ্বাসরোধ’ করার নতুন পরিকল্পনা সামনে এনেছে এবং ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক রাখা অন্য দেশগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞার হুমকি বাড়িয়েছে। বিভিন্ন সরকারকে যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক অভিযানে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছে ওয়াশিংটন।

চীন যুক্তরাষ্ট্রের এই চাপের বিরোধিতা করে আসছে। বেইজিং বলেছে, নতুন মার্কিন পদক্ষেপের পর নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তারা। চীনের মতে, নিষেধাজ্ঞা দিয়ে চলমান সংঘাতের সমাধান হবে না। ছয় মাস ধরে চলা সংঘাতে তারা যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে এবং সতর্ক করেছে যে মার্কিন নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।