Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেছেন নারায়ণগঞ্জের আদালত। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ শুনানি শেষে এ আদেশ দেন। মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী ১২ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

আইভী আইনজীবীদের সঙ্গে নিয়ে সশরীরে আদালতে হাজির হন। তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়। এ সময় সাবেক এই মেয়র আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না’ বলে স্লোগান দেন। আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন ও আইভীর পুনরায় জামিনের বিষয়ে শুনানির দিন ছিল মঙ্গলবার।

মামলার এজাহার অনুযায়ী, সিদ্ধিরগঞ্জ থানার তুহিন হত্যা মামলায় ৯৯ জনকে নামীয় এবং আরও ৩০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এক নম্বর এবং আইভী ১১ নম্বর আসামি। জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের ১২টি মামলায় আইভী আসামি হন। এক বছর কারাভোগের পর উচ্চ আদালত থেকে তিনি সব মামলায় জামিন পান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।