Web Analytics

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে গণসংহতি আন্দোলন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, এই রায় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

নেতৃবৃন্দ জানান, ২০১১ সালে পঞ্চদশ সংশোধনী পাসের সময় থেকেই গণসংহতি আন্দোলন এর অগণতান্ত্রিক চরিত্রের বিরোধিতা করে আসছে। তাদের মতে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ ও গণভোটের বিধান বাতিল গণতন্ত্র ও জনগণের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ন করেছিল। তারা বলেন, আজকের রায় সেই অবস্থানের সাংবিধানিক স্বীকৃতি এবং জনগণের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পুনঃপ্রতিষ্ঠার পদক্ষেপ।

তবে বিবৃতিতে বলা হয়, এই রায়ের মধ্য দিয়েই বাংলাদেশের সাংবিধানিক সংকটের সমাধান হয়নি। রাষ্ট্রক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগের স্বাধীনতা, জাতিসত্তার সমঅধিকার ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত করতে সাংবিধানিক সংস্কার অব্যাহত রাখার আহ্বান জানানো হয় এবং সংসদে আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবি তোলা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।