Web Analytics

মার্কিন ট্রেজারি অ্যাটাশে লারিটা বোল্ডেন ও ট্রেজারির স্থানীয় কর্মকর্তা দিশা দুবে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রণোদনা প্যাকেজ, মুদ্রানীতি, বিনিময় হার নীতি এবং চলমান ব্যাংকিং খাত সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমেদ এবং মো. সরওয়ার হোসেন উপস্থিত ছিলেন। আলোচ্য বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অগ্রগতি সম্পর্কে মার্কিন ট্রেজারি প্রতিনিধিদলকে অবহিত করা হয়।

প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের অগ্রগতির বিষয়ে অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তারা সামষ্টিক অর্থনীতি, নীতিগত বিষয় এবং ব্যাংকিং খাত সংস্কারসহ আলোচ্য ক্ষেত্রগুলোতে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাসও দিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।