Web Analytics

দেশের চলমান সহিংসতা এবং নারীর প্রতি সব ধরনের নির্যাতন ও সহিংসতা বন্ধে জুলাই সনদ মেনে নতুনভাবে রাষ্ট্র গঠনের দাবি জানিয়েছেন বক্তারা। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত নারী প্রয়াস আয়োজিত গোলটেবিল বৈঠকে এ দাবি ওঠে। বক্তারা সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।

সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী অধ্যাপক ড. শামীমা তাসনিমের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. দিলারা চৌধুরী, সংসদ সদস্য ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও নাজমুন নাহার নীলুসহ অন্যরা। ড. দিলারা চৌধুরী বলেন, নারীর প্রতি সহিংসতাকে শুধু ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা হিসেবে না দেখে রাষ্ট্রীয়, সামাজিক ও কাঠামোগত সমস্যা হিসেবে বিবেচনা করতে হবে।

বক্তারা বিচারহীনতার সংস্কৃতি ভাঙা, রাজনৈতিক সদিচ্ছা, আইনের নিরপেক্ষ প্রয়োগ, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্ব দেন। নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম ও নাগরিক সমাজের সমন্বিত কাজের প্রয়োজন বলে তারা জানান। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক ও স্মৃতিস্মারক দেওয়া হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।