Web Analytics

ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) অস্কার মনোনীত চলচ্চিত্র ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’-এর মুক্তি আটকে দিয়েছে বলে একটি প্রতিবেদনে জানানো হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে, ছবিটি মুক্তি পেলে ভারত-ইসরাইল সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। তিউনিসিয়ান পরিচালক কাওথার বেন হানিয়ার এই ডকুড্রামাটি গাজায় নিহত পাঁচ বছরের ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের গল্প নিয়ে নির্মিত।

ভারতীয় পরিবেশক মনোজ নন্দওয়ানা জানান, ফেব্রুয়ারিতে ছবিটি অনুমোদনের জন্য জমা দেওয়া হয়েছিল মার্চে মুক্তির আশায়, কিন্তু সিবিএফসি তা আটকে দেয়। তিনি বলেন, সিদ্ধান্তটি আসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরাইল সফরের এক দিন পর। ছবিটি ইতোমধ্যে গোয়া, বেঙ্গালুরু, পুনে ও কেরালাসহ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

ওয়াটারমেলন পিকচার্সের সহপ্রতিষ্ঠাতা বাদি আলি এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মন্তব্য করেন, আর পরিচালক কাওথার বেন হানিয়া সামাজিক মাধ্যমে প্রশ্ন তোলেন, দুই গণতান্ত্রিক দেশের সম্পর্ক কি এতটাই ভঙ্গুর যে একটি চলচ্চিত্র তা নষ্ট করতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।