সিলেটের পাথর কোয়ারিগুলো পুনরায় চালু হলে লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে এবং পাথর আমদানিনির্ভরতা কমতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ছয় বছর ধরে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাটের কোয়ারিগুলো বন্ধ থাকায় পাথর উত্তোলন, পরিবহন ও ক্রাশিংয়ের সঙ্গে জড়িত বহু শ্রমিক কর্মহীন হয়েছেন। লোকসান ও ঋণের চাপে অনেক ব্যবসায়ীও বিপর্যস্ত হয়েছেন।
২০২০ সালের আগে এসব কোয়ারি থেকে বছরে প্রায় ৫০ লাখ টন পাথর উত্তোলন হতো। সংশ্লিষ্টদের দাবি, এতে দেশের মোট চাহিদার প্রায় ৮০ শতাংশ পূরণ হতো। কোয়ারি বন্ধের পর বছরে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকার পাথর আমদানি করতে হচ্ছে। বন্ধের প্রভাবে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, পরিবহন ও আবাসন খাতেও স্থবিরতা এসেছে এবং ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে কেউ কেউ ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতভিটা হারিয়েছেন।
সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি মৌসুমে পাথর উত্তোলন শুরুর আশ্বাস দিয়েছেন, যদিও আইনি জটিলতা রয়েছে। গত ৭ মে সরকার সিলেট ও সুনামগঞ্জের কোয়ারি সীমিত পরিসরে পুনরায় ইজারা দেওয়ার বিষয়টি পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি গঠন করে। বিভাগীয় কমিশনারের নেতৃত্বাধীন কমিটি পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দিয়েছে বলে জানা গেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।