Web Analytics

উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করতে পরিকল্পনা বিভাগ ১৩টি নির্দেশনা জারি করেছে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জারি হওয়া এই নির্দেশনার লক্ষ্য সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা বাড়ানো। প্রকল্প প্রস্তাব বা ডিপিপিতে বিনিয়োগের আর্থিক সুফল, কর্মসংস্থান, পরিবেশগত প্রভাব, প্রযুক্তি হস্তান্তর ও সামাজিক অন্তর্ভুক্তি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

সরকারি সংস্থাগুলোকে নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে। প্রকল্প গ্রহণের আগে ব্যয়ের বিপরীতে সম্ভাব্য সুফল, জনগণের অর্থের কার্যকর ব্যবহার এবং দীর্ঘমেয়াদি টেকসইতা মূল্যায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি ডিপিপিতে ভ্যালু ফর মানি নিশ্চিত করার বিষয়, প্রকল্পের মানদণ্ড, সম্ভাবনা ও কার্যকারিতা সম্পর্কিত বিস্তারিত তথ্য ও বিশ্লেষণ যুক্ত করতে হবে।

নির্দেশনায় নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, জলবায়ু ঝুঁকি, পরিবেশ সুরক্ষা, কার্বন ক্রেডিট ও বিদ্যমান অবকাঠামোর সঙ্গে সমন্বয়ের কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন প্রতিবেদন জমা দিতে হবে এবং এসডিজি অর্জনে অবদান ডিপিপিতে তুলে ধরতে হবে। প্রয়োজন অনুযায়ী র‌্যাম্প, লিফট ও প্রতিবন্ধীবান্ধব শৌচাগারের ব্যবস্থাও রাখতে হবে। ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে সরকার তিন লাখ কোটি টাকা বরাদ্দ রেখেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।