Web Analytics

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই, কিন্তু নীতি ও আদর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার মতো প্রজ্ঞাবান মানুষের বড় অভাব। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জামালপুর সমিতি, ঢাকার আয়োজনে সভাটির শিরোনাম ছিল “সালাম তালুকদার: নেতা ও মানুষ”। মান্না বলেন, ক্ষমতার ভেতরে থেকেও বিনয়ী থাকা এবং দলকে সুসংগঠিত রাখতে নিজেকে উজাড় করে দেওয়ার ক্ষেত্রে সালাম তালুকদার ছিলেন বিরল রাজনীতিক। নব্বইয়ের আন্দোলনে তাঁর ভূমিকা ও প্রতিপক্ষের প্রতি সৌজন্যবোধকে তিনি বর্তমান রাজনীতিতে বিরল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

প্রধান আলোচক অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সালাম তালুকদার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ অতিথি ফরিদুল কবীর তালুকদার শামীম তাঁকে দেশের বহুদলীয় গণতন্ত্রের অভিভাবক হিসেবে বর্ণনা করেন। আফজাল খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয় এবং শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।