Web Analytics

ডিজিএফআইয়ে কর্মরত সেনা সদস্য সার্জেন্ট আল মামুন ও ল্যান্স কর্পোরাল নুরুজ্জামান কোর্ট মার্শালে দোষী প্রমাণিত হওয়ায় চাকরি থেকে বরখাস্ত এবং এক বছরের কারাদণ্ড পেয়েছেন। সংশ্লিষ্ট সূত্র বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে। সাজা দেওয়ার পর দুজনকে বেসামরিক কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানীর শ্যামলীতে মোটরসাইকেল ব্যবসায়ী মো. শরীফকে অপহরণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ২৫ অক্টোবর মোহাম্মদপুর থানা পুলিশ তাদেরসহ ছয়জনকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় ব্যবসায়ীকে মারধর ও জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগও ছিল।

এর আগে ২৭ অক্টোবর দুই সদস্যকে নিজেদের হেফাজতে নিতে আদালতে আবেদন করে ডিজিএফআই সদরদপ্তর। চিঠিতে বলা হয়, অভিযুক্তরা সামরিক বাহিনীর সদস্য এবং তখন ডিজিএফআইয়ে কর্মরত ছিলেন। অভিযোগের পর সেনা আইন অনুযায়ী গঠিত তদন্ত আদালতের মাধ্যমে বিচার ও প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য তাদের উপস্থিতি প্রয়োজন ছিল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।