Web Analytics

চব্বিশের বিপ্লব-পরবর্তী সময়ে নির্বাচিত বাংলাদেশের পাঁচ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পরবর্তী নির্বাচন যথাসময়ে হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার সংসদের মেয়াদ সেপ্টেম্বর-অক্টোবরে শেষ হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের মেয়াদ শেষ হবে আগামী বছরের জানুয়ারিতে। সংশ্লিষ্ট ছাত্রনেতারা বলছেন, নতুন নির্বাচনের তফসিল বা প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর দৃশ্যমান তৎপরতা সীমিত।

সাধারণ শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর দাবির পর পাঁচ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং কয়েকটি পদ ছাড়া অধিকাংশ পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিতরা জয়ী হন। বর্তমান নেতারা শিক্ষার্থীদের অধিকার, সেবা ও ক্যাম্পাস উন্নয়নে কাজ করার দাবি করলেও প্রশাসনিক বাধা ও অসহযোগিতার অভিযোগ তুলেছেন। ছাত্রদল নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে অবস্থান জানিয়েছে এবং ভবিষ্যৎ নির্বাচনে জয়ের আশা প্রকাশ করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ১২ সেপ্টেম্বর তফসিল ঘোষণার দাবি উঠেছে; উপাচার্য প্রাথমিক সেল গঠন করে দ্রুত তফসিলের আশ্বাস দিয়েছেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নির্বাচন আদালতে ঝুলে আছে। বুয়েট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রমের বিধিনিষেধ, গঠনতন্ত্র বিতর্ক এবং প্রশাসনিক জটিলতাসহ পৃথক কারণে নির্বাচন অনিশ্চিত রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।