Web Analytics

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, চিকিৎসা শেষে তারা আবার রাজপথে ফিরবে। শুক্রবার বিকেলে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর সংগঠনটির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে সংঘর্ষের সময় পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে জাবের, রাকসুর জিএস আম্মারসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হন।

ঘটনার পর ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পোস্টে জানায়, আপাতত কোনো জমায়েত না করে নিরাপদে থাকতে এবং চিকিৎসা শেষে আবার রাজপথে ফেরার আহ্বান জানানো হয়েছে।

আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকেও জানানো হয়, শতাধিক আহত এবং জাবের গুলিবিদ্ধ হয়েছেন। পোস্টে শান্তভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে বলা হয়, চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।