Web Analytics

পেন্টাগন জানিয়েছে, মার্কিন নৌ অবরোধের কারণে ইরান প্রায় ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, এই অবরোধের ফলে তেহরান প্রায় পাঁচ বিলিয়ন ডলারের তেল রাজস্ব হারিয়েছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, ইরানের ওপর ধারাবাহিক অর্থনৈতিক চাপ বজায় রাখার লক্ষ্যেই এই অবরোধ কার্যকর করা হয়েছে।

ভারপ্রাপ্ত প্রেস সচিব জোয়েল ভালদেজ এক বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর রয়েছে এবং এটি কাঙ্ক্ষিত ফল দিচ্ছে। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ১৩ এপ্রিল থেকে অবরোধ কার্যকর হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ৪৫টি বাণিজ্যিক জাহাজকে ঘুরিয়ে দিতে বা বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে।

কূটনৈতিক আলোচনায় কোনো অগ্রগতি না হলেও উভয় দেশই নিজ নিজ অবরোধ জোরদার করেছে। ইরান হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে, আর মার্কিন বাহিনী ওমান উপসাগরে জাহাজ চলাচল সীমিত রেখেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।