Web Analytics

মঙ্গলবারের জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে বুধবারের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে জাতীয় নাগরিক পার্টির নেতারা হবিগঞ্জের উদ্দেশে রওনা হন। আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতা ও কর্মীদের বহর পথে একাধিক বাধার মুখে পড়ে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-কন্যার মোড় পেরিয়ে বাহুবল-রশিদপুর গ্যাসফিল্ডের সামনে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে খালি ট্রাক রেখে পথ আটকানো হয়। এনসিপি নেতাকর্মীরা ট্রাক সরিয়ে সামনে এগিয়ে যান।

এনসিপির ভাষ্য অনুযায়ী, বিকেল চারটার কিছু আগে শ্রীমঙ্গলে তাদের গাড়িবহর আটকানো হয়। মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিকেল পাঁচটা পর্যন্ত তিন জায়গায় বহরকে বাধা দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, প্রথমে পুলিশ দিয়ে, পরে রাস্তায় ট্রাক আটকে চাকা পাংচার করে এবং সবশেষে সড়কে ট্রাক্টর রেখে বাধা দেওয়া হয়।

শ্রীমঙ্গল থানার তদন্ত পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করেই গাড়িবহর আটকানো হয়েছিল এবং বহরটি পুলিশের কথা না শুনে শ্রীমঙ্গল পার হয়ে গেছে। কর্মসূচি ঘিরে শ্রীমঙ্গলে ১৪৪ ধারা জারির কারণে এনসিপি বিকেল সাড়ে চারটায় হবিগঞ্জ সার্কিট হাউজে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিল। শেষ খবর পর্যন্ত দলটির নেতাকর্মীরা সেখানে পৌঁছাতে পারেননি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।