Web Analytics

গত বছরের এপ্রিলের তুলনায় চলতি বছরের একই মাসে চীনের অ্যালুমিনিয়াম রপ্তানি ১৫ শতাংশ বেড়েছে। শনিবার প্রকাশিত চীনের শুল্ক তথ্যের ভিত্তিতে রয়টার্স জানায়, এপ্রিল মাসে দেশটি ৫ লাখ ৯৮ হাজার টন অপরিশোধিত অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্য রপ্তানি করেছে। চলতি বছরের প্রথম চার মাসে মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ২০ লাখ ৫০ হাজার টনে।

ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহন কার্যত বন্ধ হয়ে পড়েছে, ফলে বিশ্ববাজারে অ্যালুমিনিয়ামের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ব চাহিদা পূরণে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন।

যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় অনেক দেশ আগেভাগেই অ্যালুমিনিয়াম ও এর যন্ত্রাংশ মজুদ করছে। বিদেশি ক্রেতাদের বাড়তি অর্ডার সামলাতে চীনের কারখানাগুলো দ্রুত উৎপাদন ও সরবরাহ বাড়িয়েছে, যা রপ্তানি প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।