Web Analytics

গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় প্রচলিত পথ বদলে পদ্মা সেতু হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়াম। শুক্রবার সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় তিনটি বিশেষায়িত লরিতে পারমাণবিক জ্বালানির চালানটি প্রকল্প এলাকায় নেওয়া হয়।

ইউরেনিয়ামবাহী গাড়িবহর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, ফরিদপুরের ভাঙ্গা, রাজবাড়ী, কুষ্টিয়া এবং পাকশীর লালন শাহ সেতু হয়ে রূপপুরে যায়। পারমাণবিক জ্বালানি পরিবহনে এই পথ প্রথমবার ব্যবহার করা হয়েছে। প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস টুটল জানান, গাজীপুরের চলমান শ্রমিক আন্দোলন ও সংঘাতের আশঙ্কায় নিরাপত্তার জন্য বিকল্প পথ বেছে নেওয়া হয়।

এর আগে চালানগুলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, বঙ্গবন্ধু সেতু, নাটোরের বনপাড়া এবং পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে প্রকল্প এলাকায় পৌঁছাত। এই চালানসহ প্রথম ইউনিটের জন্য একটি অতিরিক্ত এবং দ্বিতীয় ইউনিটের জন্য চারটিসহ পাঁচটি চালান পৌঁছেছে। রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ও প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহে দুটি কার্গো বিমানে ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।