Web Analytics

বাংলাদেশের সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবন চত্বরে নির্ধারিত স্থানে দাফন করা হয়। সংসদ টানেলে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়। জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মণি, বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমানসহ মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিচারপতি, আইনজীবী, সরকারি কর্মকর্তা ও অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন।

শেষ শ্রদ্ধা জানাতে আগতরা অশ্রুসিক্ত চোখে প্রিয় এই রাজনীতিকের প্রজ্ঞা, সৌজন্য, বিনয় ও গণতন্ত্রের প্রতি তাঁর অঙ্গীকারের কথা স্মরণ করেন। সংসদ ভবনের প্রাঙ্গণে, যেখানে তিনি বহু বছর সংসদ পরিচালনা করেছেন, সেখানে তাঁর সমাধি অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১২ জুলাই ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক ও সংসদীয় অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।