Web Analytics

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর প্রথম পুলিশি হামলার স্থান আনসার ক্যাম্প এলাকায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের দাবি জানিয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাতে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা এই দাবি জানান। পাশাপাশি ক্যাম্পাসসংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপনের দাবিও জানানো হয়।

ছাত্রদল জানায়, ২০২৪ সালের ১১ জুলাই ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির সময় শিক্ষার্থীরা মিছিল নিয়ে গেলে আনসার ক্যাম্প এলাকায় পুলিশের বাধা ও সংঘর্ষ হয়। এতে শিক্ষার্থী ও সাংবাদিকরা আহত হন। পরদিন শিক্ষার্থীরা বিক্ষোভ করে এবং স্থানটির নামকরণ করে ‘ছাত্র আন্দোলন চত্বর’।

ছাত্রদলের সদস্য সচিব মো. আবুল বাশার জানান, প্রশাসক তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন এবং ৫ আগস্টের আগেই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ নেওয়া হতে পারে। ইতিমধ্যে কুসিকের একটি প্রতিনিধি দল সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।