Web Analytics

জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) মো. মজিবুর রহমানের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। একটি মামলায় মজিবুর রহমান একমাত্র আসামি থাকবেন এবং অন্য মামলায় তার সঙ্গে আসামি হবেন স্ত্রী তাসরীন মুজিব। বৃহস্পতিবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের অনুসন্ধানে মজিবুর রহমানের নামে ২ কোটি ৭১ লাখ ৬ হাজার ২৫২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। তাসরীন মুজিবের নামে ৭ কোটি ৫২ লাখ ৯ হাজার ১৯৩ টাকার সম্পদও তার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে দুদক জানিয়েছে।

দুদকের ভাষ্য, গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্বে থাকার সময়ে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, ঘুস ও দুর্নীতির মাধ্যমে মজিবুর রহমান নিজের ও পরিবারের সদস্যদের নামে এসব সম্পদ গড়েছেন। দুটি মামলাই দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অনুমোদন দেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।