Web Analytics

সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় ইরান-সমর্থিত হুথি বাহিনীর নতুন হামলার দাবি এবং হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির মধ্যে শুক্রবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়েছে। সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার গ্রিনিচ মান সময় ১টা ২২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৮৬ সেন্ট বা ০.৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার ৭৪ সেন্ট হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৭২ সেন্ট বা ০.৭১ শতাংশ বেড়ে ১০২ ডলার ৭২ সেন্টে দাঁড়ায়।

ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় অপরিশোধিত তেলের দাম টানা চতুর্থ মাসের মতো ঊর্ধ্বমুখী রয়েছে। অক্টোবরে ব্রেন্টের দাম প্রায় ১৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে। হুথিরা রাস তানুরা, রাবিগ শোধনাগার ও আরামকোর আবকাইক স্থাপনায় হামলার দাবি করেছে। ইরানের বিপ্লবী গার্ড তিনটি তেলবাহী জাহাজ মাইনে আঘাত পেয়ে আগুন ধরার দাবিও করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।