Web Analytics

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার বিকেলে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মো. আলমগীর তাজ জনির নেতৃত্বে প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বয়ে এ অভিযান চালানো হয়। খামারপাড়া, মিয়াজীপাড়া, লরাবাগ ও রাবারড্রামসহ বিভিন্ন স্থানে মাদক সেবন ও আড্ডার জন্য ব্যবহৃত জায়গাগুলোতে অভিযান হয়।

অভিযানে মাদক সেবনের উদ্দেশ্যে তৈরি কয়েকটি ঝুপড়ি ঘর চিহ্নিত করে ভেঙে দেওয়া হয়। থানার এএসআই আবু তাহেরের নেতৃত্বে পুলিশ সদস্যরা এতে অংশ নেন। ইউনিয়ন পরিষদ সদস্য কামাল হোসেন, মুজিবুর রহমান ও আবু ছালেহ, গ্রাম পুলিশ এবং স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা স্থানীয়দের মধ্যে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা তৈরির কাজ করেন এবং মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জানান। চেয়ারম্যান আলমগীর তাজ জনি বলেন, মাদকের প্রভাব ব্যক্তি, পরিবার ও সমাজে পড়ে এবং এতে পারিবারিক অশান্তি, সামাজিক অবক্ষয় ও অপরাধ বাড়ে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।