Web Analytics

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মিরপুরে সর্বাধিক ২০৩ জন রয়েছেন। তেজগাঁওয়ে ৯৫ জন, মতিঝিলে ৬৮ জন, ওয়ারীতে ৬৫ জন, গুলশানে ৫৫ জন, উত্তরায় ৪৯ জন, লালবাগে ৪২ জন, রমনায় ৪০ জন এবং গোয়েন্দা বিভাগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১ পিস ইয়াবা ও ১০৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, একটি ইয়ারগান, গুলি ও কার্তুজ, ৫৫টি মোবাইল ফোন, একটি সিএনজি অটোরিকশা, তিনটি মোটরসাইকেল, কয়েকটি ধারালো অস্ত্র এবং ১৮ হাজার ২২০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।