Web Analytics

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে ওসমান গনি (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওসমান গনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীর সঙ্গে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে তার ওপর হামলা চালানো হয়।

ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে নিহতের স্বজন ও বিএনপি নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিনাইরচর এলাকায় অবরোধ সৃষ্টি করে এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাটি কাটা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।