বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন, ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি শুরু করবে বিএনপি। শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সমাবেশ শুরু হবে বেলা ২টায়।
রিজভী বলেন, বিজয়ের মাস উপলক্ষে বিএনপি ইতোমধ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ ও আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন। এতে দলের নির্বাহী কমিটির সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতা এবং ঢাকা জেলার দলীয় সংসদ সদস্যরাও অংশ নেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।