Web Analytics

পবিত্র আশুরা উদ্‌যাপন উপলক্ষে তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার সকালে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার ২৬ জুন ঢাকার বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে এবং এই নিষেধাজ্ঞা মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূর্বে কিছু ব্যক্তি এসব ধারালো বা ভোঁতা অস্ত্র নিয়ে মিছিলে অংশ নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করেছে, যা ধর্মপ্রাণ মানুষ ও নগরবাসীর মনে আতঙ্ক সৃষ্টি করে এবং জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬)-এর ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডিএমপি জানায়, মহররম মাসে আতশবাজি ও পটকা ফোটানো ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।