আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশ্চিমবঙ্গে গরু বিক্রি ও জবাইয়ে কড়াকড়ি আরোপ করেছে বিজেপি সরকার। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের একাধিক আলেম ও ইমাম মুসলমানদের গরু কোরবানি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু রাজ্যের বিভিন্ন স্থানে হিন্দুরা মুসলমানদের গরু কোরবানি দেওয়ার অধিকার দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন।
১৩ মে রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ এক নির্দেশনায় জানায়, সরকারি অনুমতি ছাড়া গরু, ষাঁড়, বাছুর ও মহিষ জবাই করা যাবে না। জবাইয়ের আগে পৌরসভা চেয়ারম্যান বা পঞ্চায়েত প্রধান এবং সরকারি পশুচিকিৎসকের যৌথ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। শুধুমাত্র ১৪ বছরের বেশি বয়সী বা অক্ষম পশু জবাইয়ের অনুমতি পাবে। আইন ভঙ্গকারীদের জন্য জেল ও জরিমানার বিধান রাখা হয়েছে। কলকাতার নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসমি ও ফুরফুরা শরিফের পীরজাদা জিয়াউদ্দিন সিদ্দিকি মুসলমানদের গরু কোরবানি না দেওয়ার আহ্বান জানান।
বিবিসি বাংলার তথ্যমতে, দক্ষিণ ২৪ পরগনার হিন্দু খামারিরা গরু বিক্রি বন্ধ হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং মুসলমানদের গরু কোরবানি করতে দেওয়ার দাবি তুলেছেন যাতে তারা ঋণ পরিশোধ করতে পারেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।